1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 7:53 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ:

  • Update Time : Wednesday, November 19, 2025

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পোস্ট অফিস মোড় মডেল স্কুল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ বলেন, “ভালো থাকতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। হামলা-মামলা ও কারাবাসে অতিষ্ঠ নেতাকর্মীরা আজ পরিবর্তনের প্রত্যাশায় মাঠে নেমেছেন।”
তিনি আরও দাবি করেন, ঝিনাইদহ জেলার চারটি আসন বিএনপির ঘাঁটি এবং এ অঞ্চলে অধিকাংশ উন্নয়ন বিএনপির সময়েই হয়েছে।

অ্যাড. মজিদ বলেন, “ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে প্রয়াত চারবারের এমপি শহিদুল ইসলাম মাস্টারের যোগ্য উত্তরসূরি মেহেদী হাসান রনিকে ধানের শীষ প্রতীক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা তাকে বিজয়ী করে প্রমাণ করব—এই এলাকার মাটি বিএনপির ঘাঁটি।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস. কে. এম. সালাহউদ্দিন বুলবুল সিডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান,
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd