1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 4:03 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে সরকারি ওয়াকফ পুকুরের মাটি কেটে বিক্রির অভিযোগে থানায় মামলা

  • Update Time : Friday, January 9, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি ওয়াকফ এস্টেটের পুকুর ও পুকুরপাড়ের জমি থেকে অনুমতি ছাড়া মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। কোটচাঁদপুর পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মহিদুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় এজাহার দাখিল করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌর এলাকার ৬৩ নম্বর সলেমানপুর মৌজার আরএস ১০ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত ৩৯২৬ ও ৩৯২৭ নম্বর দাগের মোট ২ একর পুকুর ও পুকুরপাড় শ্রেণীর জমি সলেমানপুর ওয়াকফ স্টেটের নামে রেকর্ডভুক্ত। গত ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই পুকুর থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছে।

খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভূমি কর্মকর্তা মো. মহিদুল ইসলাম অফিস সহায়কসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হন। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে দেখা যায়, পুকুরের শ্রেণীভুক্ত জমি থেকে বিপুল পরিমাণ মাটি কর্তন করে বিক্রি করা হচ্ছে, যা সরকারি বিধি-বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় মোঃ তরিকুল ইসলাম (৪৯), পিতা- মৃত ইদ্রিস আলী, সাং- সলেমানপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান, বাদীর লিখিত অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাহিদুর রহমানকে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, সরকারি ও ওয়াকফভুক্ত সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd