1. admin@moheshpurnews24.com : admin :
July 11, 2026, 6:57 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টার মনি দেবের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন পটিয়ার এমপির পক্ষে উপজেলা যুবদল সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু’র ত্রাণ বিতরন যৌক্তিক স্থানে উপজেলা সদরের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ ​জলাবদ্ধতায় ডুবছে ভবানীপুর বাজার, জনদুর্ভোগ চরমে গাইবান্ধা সদর উপজেলায় নশৎপুর এলাকায় ৬ জুয়াখেলার অভিযোগে আটক। আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবারমান উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মিটিং টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে ঘটনাস্থলেই হাতিটির চিকিৎসা চলছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পঙ্গুত্বের সঙ্গে লড়াই করছেন নারী সাংবাদিক শিখাদত্ত প্রয়োজন ১৫ লাখ টাকা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টার মনি দেবের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • Update Time : Saturday, July 11, 2026

মোঃ জাহাঙ্গীর আলম কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনি দেবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদাররা।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় কোটচাঁদপুর রেল স্টেশনের প্লাটফর্মে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, সহকারী স্টেশন মাস্টার মনি দেব ও স্টেশন কর্তৃপক্ষ স্টেশনের ইজারাদার আল-আমিন ও তানভীরের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করেছেন। এর প্রতিবাদেই তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রেল স্টেশন সংলগ্ন পৌর হাটের ইজারাদার মো. মনোয়ার হোসেন আল-আমিন। তিনি অভিযোগ করেন, সহকারী স্টেশন মাস্টার মনি দেব দীর্ঘদিন ধরে স্টেশনে আগত যাত্রী ও ব্যবসায়ীদের নানা ধরনের হয়রানি করে আসছেন।
তিনি আরও বলেন, গত ৯ জুলাই দুপুরে স্টেশনে অবস্থানরত কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতে গিয়ে মনি দেব জনতার হাতে লাঞ্ছিত হন। পরে তিনি ইজারাদার আল-আমিন ও তানভীরের বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মহিউল আলম টিক্কা, রেল শ্রমিক জসিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd