1. admin@moheshpurnews24.com : admin :
May 25, 2026, 7:02 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ ভূয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়াঃ ঢাকা-১৮ আসনের এমপি এস. এম. জাহাঙ্গীর হোসেনের বড় বোনের ইন্তেকাল ঈদের আগেই টাকা মিলছে না অনেক এটিএম বুথে ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হাকিম আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোঃ জাহেদ আলম (সাগর) চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ ভূয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়াঃ

  • Update Time : Monday, May 25, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

কোটচাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ প্রভাবশালী মহলের চাপে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এলাকায় তোলপাড় এমনই ভূয়া নিউজে সয়লাব কোটচাঁদপুর | ২৫ মে সারা দিন ভন্ড সাংবাদিক আর ভূয়া খবরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় কোটচাঁদপুর এলাকাজুড়ে| লোকলজ্জার ভয়ে বাড়ি ছাড়া ওই ভুক্তভোগী পরিবারটি| সরেজমিনে অনুসন্ধানে জানা যায় প্রায় ৪ মাস আগে উপজেলার সারুটিয়া গ্রামের চয়নের ৫ বছরের মেয়েকে হেনেস্তা করেন একই গ্রামের লম্পট শুকুর সর্দার | ২৫ মে সোমবার ভুক্তভোগী মেয়েটির বাড়িতে গিয়ে দেখা যায় তারা কেউ বাড়িতে নেই| মেয়ের দাদা শফি সর্দারের সাথে কথা বললে তিনি জানান আজ বাড়িতে অনেক লোকজন আসছে তাই ওরা নানি বাড়ি চলে গেছে| কি হয়েছে এমন প্রশ্নে তিনি জানান প্রায় ৪ মাস আগে আমার নাতনিকে ফুসলিয়ে মাঠে নিয়ে যায় শুকুর সর্দার| পরে নাতনি বাড়ি এসে বলে শুকুর সর্দার তাকে গায়ে হাত দিয়েছে এবং বিভিন্ন কু-কথা বলেছে| যেহেতু সে আমারই আপন চাচাত ভাই তাই বিষয়টি নিয়ে আমরা অন্য চাচাত ভাই রজমান সর্দারকে বলেছিলাম কিন্তু সে কোন ব্যবস্থা নেইনি বরং সময়ক্ষেপন করেছে| রমজান সর্দার জানান আমার কাছে ঘটনাটি জানানোর পরে মেয়ের বাবা অভিযুক্ত শুকুর সর্দারের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে দিতে বলেন| শুকুর সর্দার দীর্ঘদিন বাড়িতে না থাকার জন্য আমি কোন ব্যবস্থা নিতে পারিনি, তাদের বলেছি তোমরা অন্যভাবে ব্যবস্থা নিতে পারো| অভিযুক্ত শুকুর সর্দারের সাথে কথা বললে তিনি জানান আমাকে হয়রানি করার জন্য মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে| আমাকে বাড়িতে যেতে বাধা দেয়া হচ্ছে সেকারণে আমি তাদের নামে ৭ ধারায় মামলাও করেছি| গত ২৩ তারিখে গ্রামের গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে লক্ষীপুর পুলিশ ক্যাম্পে বসাবসি হয়েছে| আমিও ৭ ধারা মামলা তুলে নিতে চেয়েছি| লক্ষীপুর পুলিশ ক্যাম্পের ইনর্চাজ কবীর হোসেন জানান শফি সর্দারের লিখিত অভিযোগ ছিলো যে তার আপন চাচাতো ভাইয়ের সাথে জমিজমা সংক্রান্ত ঝামেলা নিয়ে শুকুর আলী তার নামে মিথ্যা মামলা করেছে| অভিযোগের ভিত্তিতে বসাবসি হয় এবং উভয় পক্ষ মিল করে চলে যান| এখানে কোন শিশু ধর্ষন বা হেন্তের কথা উঠিনি বা এ বিষয়ে পুলিশের কাছে কোন মামলা বা অভিযোগও নেই| স্থানীয় একাধীন লোকের সাথে কথা বলে জানা যায় শুকুর সর্দার একজন লম্পট মানুষ তার বিরুদ্ধে এ রকম একাধীন অভিযোগ রয়েছে|

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd