1. admin@moheshpurnews24.com : admin :
February 25, 2026, 11:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত!! মান্দায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ঝালকাঠিতে মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের উদ্যোগে সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত। গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিতঃ ছয় মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন জিসিসির নতুন প্রশাসক শওকত হোসেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎কোস্টগার্ড ১৭ হাজার কোবছরেটিকরেছে টাকাএকর মালামাল জব্দ রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা নীলফামারীর নবনির্বাচিত এমপির নেতৃত্বে পরিস্কার-পরি”ছন্নতা অভিযান
ব্রেকিং নিউজঃ

‎কোস্টগার্ড ১৭ হাজার কোবছরেটিকরেছে টাকাএকর মালামাল জব্দ

  • Update Time : Wednesday, February 25, 2026

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট

‎দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে গত এক বছরে প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকার অবৈধ পণ্য, নিষিদ্ধ জাল ও মাছ জব্দ করে বাংলাদেশ কোস্টগার্ড। গত ১৮ ফেব্রুয়ারি কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে পরিচালিত অভিযানে প্রায় ১৫০ কোটি ৪১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ করা হয়। ডাকাত ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২০৩টি দেশিবিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৮০টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৬৬৮টি তাজা গুলি উদ্ধার করা হয়।

‎এসব ঘটনায় ১ হাজার ৫২৭ জন সন্ত্রাসী, ডাকাত, বনদস্যু ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তি এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করার কথা জানায় কোস্টগার্ড। একই সময়ে পাচারের শিকার ২৯৭ জনকে উদ্ধার করেছে বাহিনীটি। কোস্টগার্ড জানায়, মাদকবিরোধী অভিযানে প্রায় ১৯৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৩৮ লাখ ৯২ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া ৬৯ লাখ টাকা মূল্যের ২৩০ কেজি গাঁজা, ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২৭৩ বোতল বিয়ার ও হুইস্কি, ১৫ কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ লাখ অবৈধ সিগারেট এবং ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ২৬ হাজার লিটার মদ জব্দ করা হয়েছে।

‎এসব ঘটনায় ৬৭০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্দর এলাকার নিরাপত্তা জোরদারের ফলে বহির্নোঙর এলাকায় দস্যুতা শূন্যের কোটায় নেমে এসেছে। সমুদ্রবন্দরের রেটিং আগের তুলনায় উন্নত হয়েছে। তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতি, এমটি বাংলার সৌরভ এবং বিএলপিজি সোফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ প্রতিরোধে কাজ করে।

‎এ ধরনের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন থেকে ‘লেটার অব কমেন্ডেশন-২০২৫’ অর্জন করে বাহিনীটি।
‎মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১ বছরে প্রায় ১৭ হাজার ১৫২ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৬০ হাজার কেজি জাটকা, ৯০ কোটি ৮৮ লাখ পিস রেণু, ১ লাখ ৭৪ হাজার কেজি জেলি পুশ করা চিংড়ি, ২৫৩ কোটি ২৯ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫ লাখ ২৮ হাজার মিটার বেহুন্দি জাল ও ৬৮ কোটি মিটার অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড সদস্যদের এমন প্রচেষ্টা ও দায়িত্ববোধের কারণে বাংলাদেশ কোস্টগার্ড রৌপ্য পদক-২০২৫ অর্জন করে।

‎প্রসঙ্গত, বাংলাদেশ কোস্টগার্ডে ৭০০ কোটি টাকার বার্ষিক বাজেটের বিপরীতে গত এক বছরের সাফল্য প্রায় ১৭ হাজার ৫১৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd