1. admin@moheshpurnews24.com : admin :
April 14, 2026, 10:45 pm
শিরোনামঃ
সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কৃষক কার্ড শুভ উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির। সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা গাইবান্ধা উপজেলায় ঘাঘট নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বর্ণিল আয়োজনে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অন্তরা কবিরের বৈশাখী প্রেম। নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নেত্রকোনায় জমকালো নানান আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধা উপজেলায় ঘাঘট নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার

  • Update Time : Tuesday, April 14, 2026

স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদরে ঘাঘট নদী থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

‎মঙ্গলবার (১৪ এপ্রিল২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ৯ নং খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়
এর আগে একই দিন দুপুর ১টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয় সে
‎নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে
সে গাইবান্ধা শহরের সুন্দর জাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত

‎স্বজন দেরকাজ থেকে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হয় সাদাদ
অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রিজ এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়
এ সময় অসাধারণ তাণ্ডব নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে
‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে

প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

‎গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান
উদ্ধার শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
‎এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd