1. admin@moheshpurnews24.com : admin :
October 22, 2026, 10:35 pm
শিরোনামঃ
ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। মহেশপুরে ফুটপাত দখল করে ব্যবসা, দুর্ভোগে পথচারীরা। মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে ৩১ অক্টোবর লংমার্চ বাস্তবায়নে প্রস্তুতি সভা। মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ; দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল মহেশপুরে পুজামন্ডপ ঘুরতে গিয়ে নিখোঁজ যুবক। মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম। মহেশপুরে ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান।
ব্রেকিং নিউজঃ

মহেশপুরে ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান।

  • Update Time : Thursday, October 22, 2026

মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও রোগীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.টি.এম. খায়রুল আনাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকার ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট ডা. মোহাম্মদ আশরাফ-উজ-জামান মাহমুদ।
এ সময় বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল যশোরের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শহিদুর রহমান। উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল যশোরের সহকারী ম্যানেজার ও জোনাল ইনচার্জ (বিজনেস) মোহাম্মদ তারিকুল ইসলাম মহাজন। উপস্থিত ছিলেন মহেশপুরের কৃতি সন্তান ডাক্তার আশিক।আলোচনা সভায় ক্যান্সারের বিভিন্ন লক্ষণ, সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ, রোগ নির্ণয়ে সচেতনতা এবং চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ক্যান্সার সম্পর্কে ভয় ও ভুল ধারণা দূর করে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত রোগীদের জন্য ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ধরনের উদ্যোগ ক্যান্সার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd