মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদর খোলাহাটি ইউনিয়নের আলোচিত অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযুক্ত ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলাম এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থেকে এলাকার যুব সমাজকে বিপথে পরিচালিত করছিলেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও অভিযোগ ছিল।
ডিবি পুলিশের অভিযানে তাকে গ্রেফতারের পর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।