1. admin@moheshpurnews24.com : admin :
May 17, 2026, 3:11 am
শিরোনামঃ
গাজীপুরের চান্দনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আলোচনায় টিএসআই সিদ্দিক রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় জয়দেব চন্দ্র শর্মা। সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মিন্টু র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য করার প্রতিবাদে ভুক্তভোগীর মানববন্ধন বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

গাজীপুরের চান্দনায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, আলোচনায় টিএসআই সিদ্দিক

  • Update Time : Sunday, May 17, 2026

‎নিজস্ব প্রতিবেদক :
‎গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ট্রাফিক বিভাগের টিএসআই সিদ্দিক। স্থানীয় পরিবহন চালক, হেলপার ও ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে সড়কে যানবাহন থামিয়ে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করা হচ্ছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে নিয়মিতভাবে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। অনেক ক্ষেত্রে গাড়ির কাগজপত্রে সামান্য ত্রুটি পেলেই মামলা দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে।
‎ভুক্তভোগীদের দাবি, টিএসআই সিদ্দিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যেখানে কয়েকজন অসাধু ট্রাফিক সদস্য জড়িত। টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা, হয়রানি ও গাড়ি আটকানোর মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন চালকরা।
‎স্থানীয় পরিবহন শ্রমিকরা জানান, “খরচ দেন, না হলে মামলার কপি নেন”—এ ধরনের কথার মাধ্যমে চালকদের চাপ প্রয়োগ করা হয়। ফলে মামলা আতঙ্কে অনেকেই বাধ্য হয়ে টাকা দিচ্ছেন।
‎এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎তবে অভিযোগের বিষয়ে টিএসআই সিদ্দিক বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd