মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে একটি হিন্দু পরিবারের বাড়িতে প্রবেশ করে হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ ২০২৬) রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের কৈপাড়া গ্রামে প্রামানিকের বাড়ী এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।
পরে তারা ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের ডেকে তুলে এলোপাতাড়ি মারপিট করে।এতে নারীসহ চারজন গুরুতর আহত হন।
আহতদের স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পড়ে উপ -পুলিশ পরিদর্শক আসাদ ঘটস্থল তদন্ত করছে।