মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি
গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনার পরপরই পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পালাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।