1. admin@moheshpurnews24.com : admin :
April 17, 2026, 5:22 am
শিরোনামঃ
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোমস্তাপুরে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! সাদুল্লাপুর উপজেলায় রোহিঙ্গা যুবক আটক মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের হাতে সোপর্দ করনে গোবিন্দগঞ্জ উপজেলায় আদিবাসী নেত্রী এমিলি হেমব্রোম যিনি গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে বিশাল মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে বিশাল মানববন্ধন

  • Update Time : Thursday, April 16, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজাবিরাট এলাকায় শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সম্পত্তি স্থানীয় একটি কুচক্রী মহল কর্তৃক অবৈধ ভাবে আত্মসাৎ ও চাঁদাদাবির প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় রাজাবিরাট বাজারের প্রধান সড়কে রাজাবিরাট শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের ভক্তবৃন্দ ও স্থানীয় জনসাধারণের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন উপজেলার রাজাবিরাট এলাকায় অবস্থিত শত বছরের পুরোনো শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি দীর্ঘকাল ধরে স্থানীয় একটি প্রভাবশালী ও কুচক্রী মহল ভুয়া কাগজপত্র তৈরি করে এবং পেশিশক্তির জোরে আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে
ইতিপূর্বে মন্দিরের বেশ কিছু জমি দখল করে নেওয়ায় মন্দিরের ধর্মীয় কার্যক্রম ও ঐতিহ্য আজ হুমকির মুখে পড়েছে
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সভাপতি দিপক চন্দ্র মহন্ত সাধারণ সম্পাদক দিপক চন্দ্র বর্মন এবং উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শম্ভু নাথ বর্মন
তারা অভিযোগ করে বলেন স্থানীয় প্রভাবশালী ফেরদৌস টুনু লু্ৎফর রাসেল জহুরুল উজ্জ্বল,কামরুলসহ একদল লোক মন্দিরে এসে মোটা অংকের চাঁদা দাবি করে

শুধু তাই নয় তারা এলাকায় মাইকিং করে মন্দিরের জন্য টাকা আদায় কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দিয়েছে
বক্তারা আরও বলেন এই মন্দিরটি আমাদের এলাকার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক
একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মন্দিরের পবিত্র সম্পত্তি গ্রাস করছে
আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই অবিলম্বে এই দখলদার ও চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মন্দিরের সম্পত্তি উদ্ধার করে দেবোত্তর হিসেবে সংরক্ষণ করা হোক
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজাবিরাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন

আগামী ৭ দিনের মধ্যে যদি মন্দিরের সম্পত্তি উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে পরবর্তীতে রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় রাজাবিরাট শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের শত শত ভক্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি চিত্ত রঞ্জন পাল রমেন পল্লবী রানী চক্রবর্তী রতিকান্ত বর্মন সিরাজুম ইসলাম চঞ্চল বর্মনসহ স্থানীয় ব্যবসায়ী ও সকল শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভকারীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনায় বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd