1. admin@moheshpurnews24.com : admin :
June 14, 2026, 6:32 pm
শিরোনামঃ
অষ্টগ্রামে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির বার্তা, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। গাজীপুরে বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা এমপি রনির ‎ গাজীপুরে সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অর্থ দাবি, ৫ জনের তিন মাসের কারাদণ্ড নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চবিতে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

চবিতে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, June 14, 2026

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন’ আজ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে কর্মশালা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনেক সময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ জানান। পাশাপাশি ত্যাগের মানসিকতা নিয়ে আইনজীবীরা যে সেবার দেওয়ার জন্য ছুটে এসেছেন সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রশাসন সবসময় এ ধরনের ছাত্রবান্ধব ও গঠনমূলক কাজের পাশে থাকবে। এ উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা সহযোগিতা এবং অনেক সমস্যার সমাধান পাবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সচেতন হতে পারবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাকসু সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো আইনি প্রয়োজনে দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।

বিনামূল্যে দক্ষ আইনজীবীদের মাধ্যমে আইনি সেবা প্রদানের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট অব পার্টিসিপেশন, নেটওয়ার্কিং অপরচুনিটি, কুইজ কম্পিটিশন এবং বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে আমন্ত্রিত বিজ্ঞ আইনজীবী হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আইনি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাইফুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট এ.কে. করিম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল্লাহ আল গালিব, চট্টগ্রাম জেলা জজ কোর্টের এডভোকেট এ.বি.এম. ওমর আলী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আবু হানিফ।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং দুপুর ২টা থেকে ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে আইনি সচেতনতামূলক কর্মশালা ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd