1. admin@moheshpurnews24.com : admin :
August 30, 2026, 5:36 am
শিরোনামঃ
‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য ফুলছড়ি উপজেলায় প্রসুতির মৃ’ত সন্তান ৪ বছর পর জীবিত থাকার খবরে চাঞ্চল্য নান্দাইলে প্রথমবার তারুণ্যের মহোৎসব: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘একসাথে গড়ি নান্দাইল ফাউন্ডেশন সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে নবনির্মিত সড়কে বৃক্ষরোপণ সাংবাদিক ওসমানের উপর সন্ত্র সন্ত্রাসী হামলা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট নেত্রকোনায় অনলাইন ফাঁদে নিঃস্ব তরুণরা, অ্যাপে যুক্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শতাধিক তরুণ একই দিনে মনপুরার তিন শিশু নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য।। দুজন বাংলাবাজার কলেজ মাঠ থেকে, একজন ঢাকার মাদ্রাসা থেকে নিখোঁজ।
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে নবনির্মিত সড়কে বৃক্ষরোপণ

  • Update Time : Saturday, August 29, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্মিত সড়কে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মো. খাইরুল ইসলাম, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য মো. মেহেদী হাসানসহ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি মো. হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য হলো মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের নিতে হবে। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে নবনির্মিত সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd