1. admin@moheshpurnews24.com : admin :
April 17, 2026, 7:57 am
শিরোনামঃ
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোমস্তাপুরে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! সাদুল্লাপুর উপজেলায় রোহিঙ্গা যুবক আটক মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের হাতে সোপর্দ করনে গোবিন্দগঞ্জ উপজেলায় আদিবাসী নেত্রী এমিলি হেমব্রোম যিনি গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে বিশাল মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  • Update Time : Saturday, February 21, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বক্তব্যে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচিত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে

কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগ (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা মৎস্য অফিসার মোঃ শাহীনূর রহমান, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি-

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছড়া ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। আলোচনা সভায় বক্তারা ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের মাধ্যমে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা চর্চা জোরদারের আহ্বান জানানো হয়। অতিথিরা শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd