1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:19 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভা

  • Update Time : Sunday, August 23, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডা. মো. ময়েজ উদ্দিন এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য।
সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, একটি সুস্থ ও স্বাস্থ্যবান চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং জনগণের কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd