1. admin@moheshpurnews24.com : admin :
August 21, 2026, 10:31 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত নিয়ামতপুরে কুপ্রস্তাব দিয়ে ওসির ড্রাইভার স্ট্যান্ড রিলিজের ঘটনায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন মৌসুমি নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ পটিয়ার এমপি ইউএনও এর নির্দেশনায় আবু তাহের এর নেতৃত্ব পরিবর্তনের হাওয়া শুরু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ে মোহনগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই জেলায়, প্রশ্নের মুখে পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন মহেশপুরে অসহায় দিনমজুর ফিরোজকে নতুন ভ্যান উপহার দিলেন ইউএনও।
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন

  • Update Time : Friday, August 21, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের পথচলায় যুক্ত হলো নতুন এক গৌরবময় অধ্যায়। ক্লাবের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) শহরের এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে ক্লাবের সদস্যদের দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো—আজীবন সদস্য ও সাধারণ সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. মোর্শেদ জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদ সায়েম। অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদের কার্যক্রমের সাফল্য কামনা করেন। তারা যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। ক্লাবের সদস্যরা জানান, নতুন নির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আসবে। পাশাপাশি নিয়মিত বিতর্কচর্চা, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কার্যকর ভূমিকা রাখবে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব। সম্মানিত অতিথিদের উপস্থিতি, দিকনির্দেশনা ও সহযোগিতায় যুক্তির চর্চা, নেতৃত্বের বিকাশ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd