1. admin@moheshpurnews24.com : admin :
November 20, 2026, 8:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দিনভর বৃষ্টি ও মেঘলা আবহাওয়া, আগামীকালও বৃষ্টির পূর্বাভাস নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী মহেশপুরে প্রাইভেট কারসহ ১,৪৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ, আটক ১ জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে বাঁধা। জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
ব্রেকিং নিউজঃ

জমি সংক্রান্ত বিরোধে বাবার লাশ দাফনে বাঁধা।

  • Update Time : Friday, November 20, 2026

মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন বাকপ্রতিবন্ধী এক ছেলে ও তিন মেয়ে।

শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এই ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা সম্ভব হয়নি।

মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ মাহাবুর তরফদার (৮০)। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিয়েছেন।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেজ ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে এসে লাশ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাবার লাশ দাফন করতে দেবেন না। এ সময় তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা মাহাবুর তরফদারের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়নি।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত দুই বছর ধরে বাবার সঙ্গে রফিকুল তরফদার ও তার তিন বোনকে দেখা করতে না দেওয়ায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।

তবে জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, তারা কোনো জোরজবরদস্তি করেননি; বরং তাদের বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি ইমরান আলম জানায় খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd