1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:20 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

জেলা প্রশাসক কর্তৃক নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময়।

  • Update Time : Wednesday, June 10, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ নাসিরনগর উপজেলা পরিদর্শন ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানার প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

আজ মঙ্গলবার ৯জুন  ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় বাজারকে নদীভাঙনের কবল থেকে রক্ষার জন্য গৃহীত বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রসাশক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ভাঙনরোধে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি, কার্যকারিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তিনি তাদের মতামত ও প্রত্যাশার বিষয়গুলোও গুরুত্বসহকারে শোনেন এবং টেকসই সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর জেলা প্রশাসক চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে তিনি অবহিত হন। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত মিড-ডে মিল কার্যক্রম তদারকি করেন এবং শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
এরপর জেলা প্রশাসক চাতলপাড় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবার মান, নাগরিকদের সেবা প্রাপ্তির অবস্থা, ভূমি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ও চলমান কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন। জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সুবিধা ও শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে চাতলপাড় ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম, সেবাদান প্রক্রিয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করেন।
দিনব্যাপী পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ৯ জুন বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। শুরুতে উপজেলার আইন শৃঙ্খলা, মাদক বিরোধী এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহিনুল আরিফিন,উপজেলা নির্বাচন কর্মকতা সাদ্দাম হোসেন, নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজে অধ্যক্ষ মো: রমজান আলী
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জামায়াতে আমীর অধ্যাপক আমিনুল ইসলাম, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, সদর ইউপি চেয়াম্যান পুুতুল রাণী দাস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd