1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 6:12 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Monday, October 27, 2025

ফাতিমা আক্তার মিম

আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) আসরের নামাজের পর ঝালকাঠি জেলা প্রেসক্লাব চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এ পদ্ধতিতে দেশে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার গঠনের সুযোগ থাকবে না। তারা আরও বলেন, একটি জনকল্যাণমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা বর্তমান দেশের সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ নানাবিধ অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাদের মতে, দেশের ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল ইতিমধ্যেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঝালকাঠি-২ আসনের প্রার্থী আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী, জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মো. আব্দুল কুদ্দুস, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ওয়ালিউল্লাহ সরদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাওলানা আকন মোঃ রবিউল ইসলাম।প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd