1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 9:54 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : Monday, January 19, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
​ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মডেল স্কুলের আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী এই মিলনমেলায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই উৎসবের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) ঝিনাইদহের সভানেত্রী মোসফিকা মাহফুজ।

​শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় শিক্ষার্থীরা। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা এবং আকাশজুড়ে রঙিন বেলুন উড়িয়ে ২০২৬ সালের এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীদের আকর্ষণীয় কুচকাওয়াজ ও ডিসপ্লে উপস্থিত দর্শকদের বিমোহিত করে।
​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন, “শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।”

​দিনভর নানা ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। দৌড়, দীর্ঘ লাফসহ বিভিন্ন প্রতিযোগিতায় ক্ষুদে অ্যাথলেটদের ক্ষিপ্রতা ছিল দেখার মতো। গ্যালারিতে বসে অতিথিবৃন্দ ও অভিভাবকগণ করতালির মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ মোসফেকুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকগণ।
​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মনোজ্ঞ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd