1. admin@moheshpurnews24.com : admin :
April 7, 2026, 10:21 am
শিরোনামঃ
নীলফামারী প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে রাব্বী-সিয়াম সভাপতি, সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত টাঙ্গাইলের মির্জাপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (২০২৬) নির্বাচিত: আগেও কিশোরগঞ্জে টানা দুইবার সেরা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত। আওয়ামীলীগের পরিত্যক্ত ভবনে সাইন বোর্ড কেপিজেড উন্নয়নে এমপি নিজাম ও কিহক সং এর বৈঠক গাইবান্ধায উপজেলায় বৃদ্ধা মোছাঃ লতিফুন্নেছার বেওয়া মাথা গোঁজার ‎ঠাঁইটুকুও নেই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে, পাকুন্দিয়ায় অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুইজন আটক হরিণাকুণ্ডুতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ
ব্রেকিং নিউজঃ

টাঙ্গাইলের মির্জাপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (২০২৬) নির্বাচিত: আগেও কিশোরগঞ্জে টানা দুইবার সেরা ছিলেন

  • Update Time : Tuesday, April 7, 2026

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ২০২৬ সালের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ। পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা অর্জন করেছেন তিনি।
জানা গেছে, বর্তমান দায়িত্ব পালনের আগেই তার কর্মদক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত থাকাকালে তিনি টানা দুই বছর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন। সেই সময় মাদকবিরোধী অভিযান জোরদার করা, অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত সেবা প্রদান এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও গ্রেফতার কার্যক্রম বৃদ্ধি, বিট পুলিশিং জোরদার এবং জনগণের সাথে আস্থা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তার নেতৃত্ব ছিল প্রশংসনীয়। ফলে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে তিনি একজন কর্মঠ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।
বর্তমানে মির্জাপুর উপজেলায় দায়িত্ব গ্রহণের পরও একই ধারাবাহিকতা বজায় রেখে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে। তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তার সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠা ভবিষ্যতেও পুলিশের সেবাকে আরও সমৃদ্ধ করবে এবং তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন। তার দীর্ঘ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন সবাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd