1. admin@moheshpurnews24.com : admin :
November 25, 2026, 6:58 pm
শিরোনামঃ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ তিন অস্ত্রধারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দালাল আটক, ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার। সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ দুর্নীতির কবলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টেকনাফে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ তিন অস্ত্রধারী গ্রেপ্তার

  • Update Time : Wednesday, November 25, 2026

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে WFPA অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। হাবিবুর রহমান ও রহমত উল্লাহর পিতা আব্দুল জলিল এবং মাতা ছালেহা বেগম। অপরজন মো. রমিজের পিতা মো. ইউসুফ ও মাতা মনোয়ারা বেগম।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd