1. admin@moheshpurnews24.com : admin :
July 31, 2026, 9:38 pm
শিরোনামঃ
যোগিহুদা প্রিমিয়াম লীগ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতের পৌর যুব ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। উখিয়া ক্যাম্পে মার্কিন বিশেষ দূত: প্রত্যাবাসনের দাবিতে প্ল্যাকার্ড হাতে রোহিঙ্গাদের বিক্ষোভ ও অবস্থান: ফেসবুকে প্রেম থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করে চীনা যুবক ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন ​ নেত্রকোনার বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩ টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা, দুই মাদক কারবারি আটক কালের স্রোতে হারিয়ে যাচ্ছে নাসিরনগর চাতলপাড়ের বঙ্গবিহারী রায়ের বাড়ি সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রেকিং নিউজঃ

টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা, দুই মাদক কারবারি আটক

  • Update Time : Friday, July 31, 2026

মোহাম্মদ হোসাইন,
টেকনাফ, কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা সীমান্ত সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজি থেকে প্রায় ৩২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৪৪৬ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করে কোস্ট গার্ড।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা ইয়াবাসহ অন্যান্য আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী টেকনাফে ইয়াবার পাচার ও বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই সর্বশেষ এ অভিযান পরিচালিত হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd