1. admin@moheshpurnews24.com : admin :
June 28, 2026, 6:40 pm
শিরোনামঃ
টেকনাফের মিঠাপানিরছড়ায় সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শিরোনাম-লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। গাইবান্ধা সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় জাফলং চাইনিজ রেষ্টুরেন্ট পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ ,সম্মেলন ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী রিয়াজ আরাফাতের জানাজা সম্পন্ন; দেশবাসীর কাছে দোয়া কামনা টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক আমতলীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন
ব্রেকিং নিউজঃ

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী রিয়াজ আরাফাতের জানাজা সম্পন্ন; দেশবাসীর কাছে দোয়া কামনা

  • Update Time : Sunday, June 28, 2026

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী প্রয়াত রিয়াজ আরাফাতের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টায় টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিরাজুল ইসলাম মেম্বারের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

জানাজার নামাজে ইমামতি করেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য, শক্তি ও আল্লাহর রহমত কামনা করেন।

জানাজায় রিয়াজের সহপাঠী, শিক্ষক, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।

রিয়াজ আরাফাত দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করে আসছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের সহপাঠীরা বলেন, রিয়াজ একজন ভদ্র, বিনয়ী, মেধাবী ও সবার প্রিয় মানুষ ছিলেন। তাঁরা দেশবাসীর কাছে তাঁর রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি রিয়াজকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd