মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
ঢাকা ইবনেসিনা হাসপাতালে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে আসছিল টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএস সি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী টেকনাফের রিয়াজ আরফাত।
রিয়াজ আরাফাত ২৭/০৬/২০২৬ ইং সকাল ৭টায় ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
চিকিৎসা শেষে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় প্রথমে হাসপাতা কর্তৃপক্ষ রিয়াজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করতে অনীহা প্রকাশ করছিল।
এখবর টি কক্সবাজার জেলা জামায়াতের আমীর, অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী হুজুর জানতে পারার পর একটি মানবিক ওআন্তরিক উদ্যোগগ্রহণ করেন তিনি।
তাঁর সহযোগিতায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ৬০ হাজার টাকা বিল মওকুফ (ডিসকাউন্ট) করে এবং হুজুরের জিম্মায় বকেয়া প্রায় ১ লাখ ৩৯ হাজার টাকা থাকা সত্ত্বেও মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বযবস্থা করেন।
এ মানবিক সহযোগিতার জন্য আমরা কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী হুজুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএস সি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা। তারা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ যেন হুজুরকে এ মানবিক উদ্যোগের উত্তম প্রতিদান দান করুন। আমীন। পাশাপাশি এলাকায় এনিয়ে কক্সবাজার জেলা জামায়াত আমীর আনোয়ারী হুজুর প্রশাংসায় ভাসছেন।