1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 2:30 pm
শিরোনামঃ
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার
ব্রেকিং নিউজঃ

টেকসই কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন কোটচাঁদপুরে শুরু হলো কৃষি প্রযুক্তি মেলা–২০২৬

  • Update Time : Wednesday, January 21, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোটচাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। মঙ্গলবার (২০ জানুয়ারি) কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এনামুল হাসান। বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “টেকসই কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতির বিকল্প নেই। এই ধরনের কৃষি প্রযুক্তি মেলা কৃষকদের নতুন জ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত করে তুলবে, যা উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হোসেন বলেন, “বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।”

মেলায় উন্নত জাতের ফসল, আধুনিক কৃষিযন্ত্র, জৈব সার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সেচ প্রযুক্তি এবং কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের স্টল স্থান পেয়েছে। মেলাটি ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd