1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 2:29 am
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

তারুণ্যের প্রতীক ও প্রথিতযশা সাংবাদিক মোঃ রাসেল সরকারের ৪০তম জন্মদিন আজ

  • Update Time : Monday, February 2, 2026

​স্টাফ রিপোর্টার:
সৃষ্টির চিরন্তন ধারাবাহিকতায় আল্লাহ তায়ালা পৃথিবীতে এমন কিছু মানুষকে পাঠান, যারা নিজ মেধা ও শ্রমকে মানবতার কল্যাণে উৎসর্গ করেন।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “মানুষের মধ্যে সেই সর্বোত্তম, যে মানুষের উপকারে আসে।” (আল-হাদিস) ​তেমনই একজন কর্মনিষ্ঠ, স্পষ্টবাদী ও পরোপকারী ব্যক্তিত্ব-প্রিয় মোঃ রাসেল সরকার এর আজ ৪০তম শুভ জন্মদিন

​২০০৭ সালে গণমাধ্যমে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় অত্যন্ত সাহসিকতার সাথে অনুসন্ধানমূলক কাজ করে নিজের দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন।

​পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংবাদিক মহলের ঐক্য ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি মুগদা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং ন্যাশনাল সাংবাদিক ফোরাম (এনজেএফ)-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি তুবা সমাজকল্যাণ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

​ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী ও পরোপকারী এই মানুষটি ১৯৮৬ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ইউসুফপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল রহিম সরকার এবং মাতা আবেদা খাতুন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

​পেশাগত কাজের বাইরেও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। আজ তাঁর শুভ জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

​তাঁর আগামীর পথচলা হোক সাফল্যমণ্ডিত। শুভ জন্মদিন মোঃ রাসেল সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd