1. admin@moheshpurnews24.com : admin :
February 4, 2026, 11:09 pm
শিরোনামঃ
কোটচাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক পরিবারের স্বপ্ন পুড়ে ছাই ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড গাইবান্ধায় ব্রিজ ভেঙ্গে নিয়ে যাওয়া চেয়ারম্যানকে শোকজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান উখিয়ায় বিশেষ অভিযানে ৮০ বোতল চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরপাড়ায় ব্যানার ফেস্টুন লাগাতে ব্যস্ত যুবনেতারা আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়। নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: ডা. শফিকুর রহমান উখিয়ায় সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামিসহ সন্ত্রাসী আটক, অস্ত্র ও মাদক উদ্ধার টেকনাফে সন্ত্রাসী হামলার অভিযোগ: এক পরিবারের চারজন গুরুতর আহত আনোয়ার হোসেন আটক, তদন্তে পুলিশ
ব্রেকিং নিউজঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন: তারেক রহমান

  • Update Time : Wednesday, February 4, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ই ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ১৫ বছর যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশের প্রতিটি মানুষকে ৫ আগস্টের মতো রাজপথে এবং ভোটকেন্দ্রে নেমে আসতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,(৪ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জনসভায়
তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ করা হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণ করে ফরিদপুরে কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটানো হবে বলে জানান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরো বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এখনো কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমরা গত কয়েক বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখেছি। এই অবস্থার আমূল পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, এ দেশ কোনো দলের নয়, কারো ব্যক্তিগত নয় এ দেশ জনগণের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd