1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 11:22 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

দস্যুতা প্রতিরোধে কিশোরগঞ্জ পুলিশের সফল অভিযান, অস্ত্রসহ আটক ৪

  • Update Time : Saturday, January 31, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে দস্যুতা প্রতিরোধে রাতভর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৩১ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন বত্রিশ এলাকার জিনারী মসজিদের সামনে পাকা রাস্তায় কয়েকজন দুষ্কৃতিকারী দস্যুতা করার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ০২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রতন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ জুনায়েদ (২৫) ও নূর মোহাম্মদ সম্রাট (৩৪)। এ সময় মোঃ জুনায়েদের কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য খোলা অবস্থায় ৯ ইঞ্চি।

একই দিনে ভোর ৫টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ মডেল থানাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গেটের সামনে দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে আরও একটি অভিযান চালানো হয়। কিলো-১ নাইট ডিউটিতে থাকা এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। এ সময় আরও দুইজন দুষ্কৃতিকারী পালিয়ে যায়।
এ অভিযানে আটককৃতরা হলো মোঃ আশিক (২৪) ও মেহেদী হাসান অনিক (২০)। তাদের কাছ থেকে যথাক্রমে ১১.৫ ইঞ্চি ও ৮.৫ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd