1. admin@moheshpurnews24.com : admin :
July 22, 2026, 8:17 pm
শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ! বৈধ চার কন্যা বঞ্চিত গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার নাসিরনগরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আজদু মেম্বার।
ব্রেকিং নিউজঃ

দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১

  • Update Time : Wednesday, July 1, 2026

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের ছেলে, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আহত সেনাসদস্য মো. আহাদ আলী, রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে নিজ এলাকায় একটি কীটনাশকের দোকান পরিচালনা করছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আহাদ আলী সকাল আনুমানিক ৯টার দিকে নিজের জমির ওপর দিয়ে অন্য একজনকে চলাচলের জন্য রাস্তা করে দিতে শ্রমিক দিয়ে কাজ শুরু করেন । এ সময় অভিযুক্ত পাখি এসে কাজে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে পরিবারের সদস্যরা বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করেন।

এর পরদিন দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার পথরোধ করে কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ। এতে তার একটি হাত ভেঙে যায় এবং পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহাদ আলী বলেন, “আমি চিৎকার করছিলাম, অনেকেই এগিয়ে এসেছিল। কিন্তু হামলাকারীদের হাতে লাঠিসোঁটা থাকায় ভয়ে কেউ আমাকে রক্ষা করতে পারেনি। মারতে মারতে আমি অজ্ঞান হয়ে গেলে তারা পালিয়ে যায়।”

কারা হামলায় অংশ নিয়েছে জানতে চাইলে তিনি দাবি করেন, হামলাকারীদের সবাইকে তিনি চিনতে পেরেছেন। তাদের মধ্যে রয়েছেন তার চাচাতো ভাইয়ের ছেলে পাখি, পাখির স্ত্রী জেসমিন, শ্বশুর ইয়াদ আলী, শাশুড়ি তহমিনা ও শ্যালক সোহাগ।

তিনি বলেন, “দেশের জন্য সেনাবাহিনীতে চাকরি করেছি, একাধিকবার শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছি। অবসরের পর শান্তিতে থাকার কথা ছিল, অথচ এখন নিজের জমি নিয়ে হামলার শিকার হলাম। জমির সব বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। তারপরও যদি এমন হামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “রাতে অভিযোগ পেয়েছি। তবে বাদী উপস্থিত না থাকায় মামলা হয়নি। আগামীকাল মামলা দায়ের হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd