1. admin@moheshpurnews24.com : admin :
July 22, 2026, 3:28 pm
শিরোনামঃ
গণসংযোগে ব্যাপক সাড়া, দানাপাটুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান সানাউল্লাহ সাংবাদিক শফিক গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির আল্টিমেটাম ও মন্ত্রণালয় ঘেরাওয়ের হুংকার; সাংবাদিক সমাজ একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। রাজপাড়া থানা পরিদর্শন করেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার নাসিরনগরের উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আজদু মেম্বার। বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন।
ব্রেকিং নিউজঃ

দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি।

  • Update Time : Wednesday, July 22, 2026

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষপানি ডারার পাড় এলাকায় টানা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ডারা নদীর ভাঙনে নদীতীরবর্তী বহু বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের ভারী বৃষ্টিতে রাস্তার ক্ষয়ক্ষতি বাড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ব্যবসায়ী, শিক্ষার্থী,
কৃষকসহ সাধারণ মানুষ চলাচল করলেও বর্তমানে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ, ফলে ব্যবসা-বাণিজ্য ও নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, সোনাহার জগন্নাথহাট এলাকায় হাঁটুসমান পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি আরও বেড়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, “অতিরিক্ত বৃষ্টিতে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের রাস্তা ভেঙে তছনছ হয়ে গেছে। আমি ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে কিছু কিছু রাস্তা সংস্কার করেছি। তবে বাকি ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে সরকারের জরুরি সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এছাড়া সোনাহার জগন্নাথহাটে হাঁটুসমান পানি জমে থাকায় ব্যবসায়ীরা মারাত্মক সমস্যায় পড়েছেন এবং এলাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ না হলে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।
স্থানীয়দের আহ্বান, জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd