1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 10:44 am
শিরোনামঃ
আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ব্রেকিং নিউজঃ

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবারের ৩০-৩৫টি বসতঘর পুড়ে ছাই।

  • Update Time : Monday, July 6, 2026

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের চৌধুরীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে প্রায় ৩০ থেকে ৩৫টি বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি নগদ অর্থ, ধান, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় মালামাল এবং কয়েকটি গবাদিপশু ভস্মীভূত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, একটি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে এনামুল, সাদ্দাম, কুয়েত, মাসুদ, ইসলাম, মাহমুদসহ অন্তত ১৫টি পরিবারের বসতঘর পুড়ে যায়। আগুনে ঘরে থাকা নগদ অর্থ, খাদ্যশস্য, আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া কয়েকটি গবাদিপশুও আগুনে মারা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করারও সুযোগ পাননি তারা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বহু বছরের কষ্টার্জিত সম্পদ আগুনে ভস্মীভূত হয়। হঠাৎ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এলাকাবাসীর বরাত দিয়ে সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আগুনে প্রায় ১৫টি পরিবারের ৩০ থেকে ৩৫টি ঘর পুড়ে গেছে। ঘরে থাকা নগদ অর্থ, ধান, আসবাবপত্র ও গবাদিপশুসহ প্রায় সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত হওয়ার পর ঢেউটিনসহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান করা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd