1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 1:32 pm
শিরোনামঃ
অধ্যাপক মতিয়ার রহমান এর গণসংযোগে সরগরম আজমপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়ীয়া – বাঞ্ছারামপুরে ২০কেজি গাঁজাসহ পিকআপ জব্দ নেত্রকোনায়’ সড়ক সংস্কারে: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার
ব্রেকিং নিউজঃ

নওগাঁয় বিচার বিভাগের সামারি ট্রায়াল: ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ভেজাল পণ্য জব্দ

  • Update Time : Sunday, November 9, 2025

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভোজ্যপণ্যের দোকানে সামারি ট্রায়াল পরিচালনা করেছে বিচার বিভাগ। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার পর শহরের বিভিন্ন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজপত্রে অসঙ্গতি ও অব্যবস্থাপনা ধরা পড়লে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। দয়ালের মোড় এলাকার ‘হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া স্টাফ কোয়ার্টার এলাকার বলাকা ক্লিনিকের অব্যবস্থাপনা নজরে এলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

পরে সন্ধ্যায় ডালপট্টি এলাকার ভোজ্যপণ্যের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকান থেকে ২৪ কেজি রংমিশ্রিত মুগ ডাল জব্দ করে বিচার বিভাগ। একই সঙ্গে দোকান মালিককে সতর্ক করা হয় এবং মিষ্টির দোকানগুলোকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

সামারি ট্রায়ালে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাজিয়া তাসনিম, সদর থানা পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, সম্প্রতি নওগাঁ শহরের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পাশাপাশি স্থানীয় বাজারে নকল ও ভেজাল পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন তৈরির অভিযোগের প্রেক্ষিতেও এ সামারি ট্রায়াল পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd