1. admin@moheshpurnews24.com : admin :
July 9, 2026, 7:11 pm
শিরোনামঃ
ম্যাক্স হাসপাতালের মালিকানা নেই, অভিযোগের জবাব দিতে প্রস্তুত ডা. ইসমাইল নিকলীতে থানা হাজতে আসামির মৃত্যুর ঘটনা, আইনগত প্রক্রিয়া শুরু নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন নাসিরনগরে খালাম্মা পরিচয়ে শিশু অপহরণের অভিযোগে তরুণী আটক রাজশাহীতে পদ্মার পাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ। বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান দেবীগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
ব্রেকিং নিউজঃ

নদী পথে ইয়াবা পাচারের চেস্টাকালে ৬৪ বিজিবি’র হোয়াইক্যং বিওপি’র টহল দল কর্তৃক আনুমানিক ৯০,০০,০০০/- টাকা মূল্যের মালিকবিহীন ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার

  • Update Time : Thursday, July 9, 2026

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০২৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এবং বিওপি হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে এবং কেরেঙ্গাঘোনা পোস্ট-১ হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরেঙ্গাঘোনা-০১ পোস্টের নিকট দিয়ে মায়ানমার হতে ০১ জন নাগরিককে একটি পোটলা হাতে করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায়। বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীর হাতে থাকা কালো পোটলা ফেলে নাফ নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশী চালিয়ে কালো কাপড়ে মোড়ানো পলিথিনের ভিতরে খাকী রঙ্গের পোটলার ভিতরে নীল রং এর বায়ুরোধী ০৩ কাট আনুমানিক ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে। উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd