1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 7:33 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

নান্দাইল-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী’র বক্তব্য শোনে অঝরে কাঁদলেন হাজারো ত্যাগী নেতা কর্মী ও সাধারণ মানুষ।

  • Update Time : Sunday, January 25, 2026

হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বিএনপি’র বিদ্রোহী হাঁস মার্কা প্রতীকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাসিনা খান চৌধুরীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর গ্রামে আশরাফ খান চৌধুরী ওয়েল ফেয়ার ট্রাস্ট প্রাঙ্গনে বিশাল পরিসরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের সভাপতিত্বে ও কর্মী সমাবেশে প্রধান অতিথি ’র বক্তব্য রাখেন চারবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী।

এ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা খান চৌধুরী বলেন, আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয় মানেই হবে নান্দাইলের দীর্ঘদিনের অবহেলিত ও ত্যাগী নেতাকর্মীদের জয়। এই জয় হবে সাধারণ মানুষের অধিকার আদায়ের জয়। তিনি উপস্থিতি জনতাকে উদ্দেশ্য করে বলেন, নান্দাইলের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং খুররম খান চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হাঁস মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্যে নাসের খান চৌধুরী বলেন, আমি আমার মমতাময়ী মাকে আপনাদের হাতে আমানত হিসেবে তুলে দিয়েছি। রাষ্ট্রীয় জটিলতার কারণে ফিরতে দেরি হলেও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব।নাসের খান চৌধুরী তাঁর পিতার রাজনৈতিক ত্যাগ ও নান্দাইলের মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাঁর কথা শুনে উপস্থিত অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষকে অঝোরে কাঁদতে দেখা যায়। পরে তারা হাত উঁচিয়ে হাঁস প্রতীককে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বারবার কারানির্যাতিত নেতা এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি হবে নান্দাইল বাসীর মুক্তির দিন। হাসিনা খান চৌধুরীর বিজয় হবে রাজপথের লড়াকু সৈনিকদের বিজয়।

উক্ত কর্মী সমাবেশে নান্দাইল পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি’র সুবিধাবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশে আসা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং তারা মনে করছেন, আগামী নির্বাচনে হাঁস প্রতীক’ই হবে বিজয়ের মূল শক্তি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd