1. admin@moheshpurnews24.com : admin :
August 18, 2026, 11:15 am
শিরোনামঃ
মহেশপুরে বিজিবির অভিযানে প্রায় সাড়ে সাতষট্টি লক্ষ টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কীট উদ্ধার অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ + পেলেন সাফওয়ান হোসেন সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচার ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে আহ্বান টেকনাফের ওসির মমেক হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরের ভলাকুট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Monday, August 17, 2026

খ ম জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
  ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অভিভাবকদের উদ্দেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং তাদের পড়াশোনার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর বাড়িতে দৈনিক পড়াশোনার রুটিন রয়েছে কি না এবং তারা নিয়মিত সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করছে কি না, তা অভিভাবকদের যাচাই করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে সভায় মতামত ও আলোচনা হয়। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের কৃতিত্ব তুলে ধরে তাদের অভিনন্দন জানানো হয় এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষককে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd