1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 7:43 pm
শিরোনামঃ
নাসিরনগরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্র শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্র শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, July 21, 2026

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ (কে বি) উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক ছাত্র শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ (কে বি) উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে আজ মঙ্গলবার ২১ জুলাই সকালে মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ছাত্র – শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।  
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে নিবিড় যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার মানোন্নয়নে আধুনিক শিক্ষাপদ্ধতি, নিয়মিত মূল্যায়ন, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক পুরষ্কারে ভূষিত ও ভলাকুট ক্ষেত্রনাথ (কে ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মুফতি কাজী আতাউর রহমান গিলমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভলাকুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বরকত উল্লাহ, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও একাডেমিক উৎকর্ষ সাধনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষার্থীদের আচরণগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd