1. admin@moheshpurnews24.com : admin :
November 22, 2026, 9:00 pm
শিরোনামঃ
চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম ফরিদপুরে ‌৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক নেত্রকোনায় হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রাহ:) জীবনী ও ইসলামের প্রভাব বিস্তার মহেশপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত।
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক

  • Update Time : Sunday, November 22, 2026

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল টাকা দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক।

আজ রবিবার ২২নভেম্বর দুপুরে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর হাঁস – মুরগির বাজারে  এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই যুবক এক মহিলা বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১০০০ টাকার নোট দেন। নোটটি হাতে নিতেই সন্দেহ হয় বিক্রেতার। পরে আশপাশের লোকজন এসে তার মানিব্যাগ তল্লাশি করলে আরও বেশ কয়েকটি জাল নোট বেরিয়ে আসে বলে দাবি করেন তারা।
এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাল নোটসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮), বাবার নাম রজ্জব  আলী বলে জানান। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক
এলাকায় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাসিরনগর থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেনদেনের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে, টাকা ভালো করে দেখে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd