1. admin@moheshpurnews24.com : admin :
June 26, 2026, 10:15 pm
শিরোনামঃ
মাদক মুক্ত সমাজ গড়ুন; তরুণ প্রজন্মকে খেলাধূলায় উৎসাহিত করুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মহেশপুরে মানব বন্ধন অনুষ্ঠিত। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে লালন ভূমি থিয়েটারের উদ্যোগে বৃক্ষরোপণ নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই আর কোনো নতুন আশ্রয় নয়—রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারেই দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত হোক
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন।

  • Update Time : Friday, June 26, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

হিজরি মুহাররম মাসের দশম দিনটি মুসলিম উম্মাহর কাছে এক অনন্য এবং তাৎপর্যপূর্ণ দিন।
আজ শুক্রবার ২৬ জুন পবিত্র আশুরা। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের আবহে পবিত্র আশুরা পালিত হয়েছে।
হিজরি মুহাররম মাসের দশম দিনটি মুসলিম উম্মাহর কাছে এক অনন্য এবং তাৎপর্যপূর্ণ দিন। সৃষ্টির শুরু থেকে নানা ঐতিহাসিক ঘটনার স্মারক এই দিনটি মূলত ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত হোসাইন (রা.)-এর সপরিবারে শাহাদতবরণের শোকাবহ স্মৃতির কারণে বিশ্বব্যাপী মুসলমানদের কাছে চিরন্তন ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে বিবেচিত।
দেশের অন্যান্য অঞ্চলের মতো ধর্মপ্রাণ মুসলমানরাও আজ নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও রোজা পালনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন।

ইসলামি ইতিহাসের তথ্যমতে, মহান আল্লাহ এই ১০ মুহাররমের দিনেই আরশ, কুরসি, আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই দিনেই প্রথম মানব হজরত আদম (আ.)-কে সৃষ্টি এবং পরে তার তাওবা কবুল করা হয়। এ ছাড়াও হজরত নূহ (আ.)-এর যুগের মহাপ্লাবনের পর কিস্তি জুদি পাহাড়ে ভেড়া এবং হজরত মূসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলদের ফেরাউনের কবল থেকে অলৌকিকভাবে মুক্তি পাওয়ার মতো মহান সব ঘটনার সাক্ষী সহ অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছিল এই পবিত্র দিন।
পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় তাজিয়া মিছিল  বিভিন্ন এলাকায় শোহাদায়ে কারবালার জারিগান শোকসভা সহ নানান কর্মসূচি  শান্তিপূর্ণ ও পালিত হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি শোক   বাণী প্রদান করেছেন।
কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উল্লেখ করেন যে, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য ও আলোর পথ দেখায়। তিনি একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর সংহতি কামনা করেন।
তিনি আরো বলেন, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত এবং এখানে বিভেদ বা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তিনি আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd