1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 6:09 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

নাস্তিক মাইকেল মনির খানের ফাঁসীর দাবীতে নাসিরনগরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,

  • Update Time : Friday, February 27, 2026

‎খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

‎আল্লাহ তাআলা, দয়াল নবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং পবিত্র কুরআন-এর বিরুদ্ধে কটুক্তি ও জঘন্য অবমাননার তীব্র প্রতিবাদে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নাস্তিক মাইকেল মনিরের খানের ফাঁসি দাবিতে নাসিরনগর ইসলামী সংগ্রাম পারিষদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎শুক্রবার (২৭ ফ্রেবুয়ারী) জুম্মা নামাজের পর নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বর  থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাসিরনগরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো পদক্ষিন শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

‎মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও  মাওঃ মোঃ রফিকুল ইসলাম এর পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ।

‎প্রধান অতিথি মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ বলেন,
‎“নাস্তিক মাইকেল মনির খান গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআন শরীফের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না।
‎তাকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,হাফেজ মাওঃ রফিকুল ইসলাম,‎হাফেজ বাইজিদ আহমদ,মোঃ মুসাব্বির,হাফেজ আরিফ,
‎ মোঃ মুরসালিম, আব্দুল্লাহ,হাফেজ ইলিয়াস,মোঃ ইয়াছিন প্রমুখ।

‎বক্তারা অভিযুক্ত নাস্তিক মাইকেল মনির খানের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসী দাবি জানিয়ে বলেন,
‎এদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কারো কোনো অপকর্ম বরদাশত করা হবে না।নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বশীলরা আগামীতে আরও কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd