1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 12:31 pm
শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে ছবি : ছাত্রদল নেতা আটক

  • Update Time : Tuesday, December 30, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকিতে ছাত্রলীগ নেতার সঙ্গে ছবি থাকার অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাকিব হোসেন বাবু (৩০) নামের ওই যুবককে আটক করা হয়। তাকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুমকী উপজেলা বিএনপির অফিসে হামলা-ভাঙচুরের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

আটক রাকিব হোসেন বাবু মুরাদিয়া ইউনিয়নের সাত্তার সন্নামতের ছেলে। দুুমকি থানার এসআই তৌহিদের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম গভীর রাতে বাবুকে ছাড়ানোর জন্য থানা গেলেও পুলিশ তাকে ছাড়ে নাই।

স্থানীয় সূত্র জানায়, রাকিব হোসেন বাবু ২০১৬ সালে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে বিজ্ঞানবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সাল থেকে তিনি ঢাকার সায়েদাবাদ এলাকায় একটি ডলফিন পরিবহন নামক বাস কাউন্টারে চাকরি করতেন। ছুটিতে তিন-চার দিন আগে গ্রামে আসেন বলে জানা গেছে।

এ বিষয়ে দুমকী থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd