1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 11:29 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে বিএনপি ত্যাগ করে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

  • Update Time : Tuesday, January 27, 2026

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিএনপি ত্যাগ করে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (২৬শে জানুয়ারি) রাতে টুপামারী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিসহ প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদানের ঘোষণা দেন।

টুপামারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি শহিদুল ইসলাম যোগদানের কারণ ব্যাখ্যা করে বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষ বিএনপির কাছ থেকে যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। বিশেষ করে গণভোটের পক্ষে অবস্থান না নেওয়া এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয় ভূমিকা না রাখায় তিনি ও তার কর্মী-সমর্থকেরা হতাশ হয়েছেন। এসব কারণেই তারা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন টুপামারী ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল কাইয়ুম এবং একনিষ্ঠ কর্মী সোহেল, দুলাল, আব্দুস সালাম, জিয়ারুল, রবিউল, খাদেমুল, সাগর, গোলাপ, আলামীন, রায়হান, মশিউর, শরিফুল, সাজু, খোকন, সুয়েল, নয়ন, আব্দুল মালেক, সিরাজুল, শুভু, সাজেদুল, শাহাজাহান, মামুন, রাব্বি, সজন, বিপ্লব, জিহাদ, রাকিব, খায়ের, সুজন, রফিক, জুনায়েদসহ কিছামত দোগাছি এলাকার আরও অনেকে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, ৫ই আগস্টের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু বাস্তবতায় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। তিনি অভিযোগ করেন, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব ও রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতির সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় জামায়াত ও এর অঙ্গসংগঠনের অন্তর্ভুক্ত ১০ দলীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd