1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 8:59 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

নীলফামারীর উত্তরা ইপিজেডের ৪ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • Update Time : Monday, October 27, 2025

আব্দুস সালাম,নীলফামারীঃ

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কারখানা বন্ধের নোটিশ দেন কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে জানানো হয়েছে, গত শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কারখানার কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরবর্তীতে তারা অন্যান্য শ্রমিকদেরও সঙ্গে একত্রিত করে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কারখানার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।

কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়, তাদের যেকোনো দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং দ্রুত কাজে যোগ দিতে বলা হয়। কিন্তু শ্রমিকরা নির্দেশ অমান্য করে কাজে যোগদান থেকে বিরত থাকেন।

একইভাবে কাজ বন্ধ রাখায় কারখানার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। নোটিশে আরও বলা হয়, শ্রমিকদের এই আচরণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ অনুযায়ী বেআইনি ধর্মঘটের অন্তর্ভুক্ত।

শ্রমিকদের বাধা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রম পরিচালনা করা কর্তৃপক্ষের পক্ষে আর সম্ভব নয়। ফলে, শ্রমিকদের জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা, বেআইনি ধর্মঘট এবং কারখানার অস্থিতিশীল পরিবেশ বিবেচনা করে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী রোববার (২৬ অক্টোবর) থেকে চারটি কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো- দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড।

চারটি নোটিশ বলা হয়,পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে এই ঘোষণা কারখানার নিরাপত্তা শাখা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য প্রযোজ্য নয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd