1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 11:13 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

নীলফামারী কিশোরগঞ্জে সোয়ার ঘরের মেঝে খুঁড়ে মায়ের মরদেহ উদ্ধার: ছেলে পলাতক

  • Update Time : Thursday, June 4, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গর্ভধারিণী মাকে নৃশংসভাবে হত্যার পর শোবার ঘরের মেঝেতে পুঁতে রাখার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে।
গত বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রাম থেকে ষাটোর্ধ্ব মা মারুফা বেগমের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ছেলে জুয়েল মিয়া (৪০) পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও সন্তানকে হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১ জুন) থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন মারুফা বেগম। তিনি ওই গ্রামের মৃত আশরাফ আলীর স্ত্রী। নিহতের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে এসে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার বিকেলে লাভিনের স্ত্রী ঘরের তোষক ঠিক করতে গিয়ে সেখানে জমাট বাঁধা রক্তের দাগ দেখতে পান। এরপর সন্দেহবশত বড় ভাই জুয়েলের শোবার ঘরে গিয়ে দেখা যায়, মেঝের একপাশের মাটি কাঁচা এবং সেখানে ফাটল ধরা।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতভর অভিযান চালায়। বুধবার রাত ১২টার দিকে জুয়েলের ঘরের মেঝে খুঁড়লে নিখোঁজ মায়ের নিথর দেহ বেরিয়ে আসে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত দুদিন আগে মাথায় ভারী বস্তু বা হাতুড়ি দিয়ে আঘাত করে মাকে খুন করে জুয়েল। এরপর আলামত লোপাটে মরদেহটি নিজের ঘরের মেঝেতেই পুঁতে রাখে সে এবং স্বাভাবিকভাবে ওই ঘরেই রাত্রিযাপন করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, ছেলে জুয়েলই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল পলাতক রয়েছে।
তবে জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের স্ত্রী হাসি বেগম (৩৫) ও তার ছেলে গোলাম রাব্বীকে (১৮) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে লাভিন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd