1. admin@moheshpurnews24.com : admin :
July 26, 2026, 9:54 pm
শিরোনামঃ
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নেত্রকোণায় নিজ বসত ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার মহেশপুরে আন নূর ইসলামিক সাইন্স স্কুলে অনুষ্ঠিত হলো ফলাফল প্রকাশ ও ফলজ তারা বিতরণ অনুষ্ঠান। সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্বে ইউএনও সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় নিজ বসত ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : Sunday, July 26, 2026

সোহেল খান দূর্জয়-
নেত্রকোনাইং নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৫ টার মধ্যে যেকোন সময়ে এই ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

জানা যায়, নিহত মাহফুল মিয়া উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকু্ব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।

স্থানীয়দের বরাতে ওসি জানান,শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিক ভাবে ধারণার কথা উল্লেখ করে ওসি বলেন,প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

২৬/০৭/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd