1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 9:54 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ইউপি প্রশাসকের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

  • Update Time : Sunday, August 16, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে সেবাগ্রহীতার সঙ্গে দুর্ব্যবহার, জনসাধারণকে অপমান এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মো. শাহজাহান কবির।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ছেলের স্কুলে ভর্তি করানোর জন্য প্রয়োজনীয় জমির রেজিস্ট্রেশনের পুনর্মুদ্রণ কপি সংগ্রহ করতে গত ৪ আগস্ট ২০২৩ তারিখে তিনি আমতলা ইউনিয়ন পরিষদে যান। এ সময় ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে ৫০ টাকা ফি দিয়ে পুনর্মুদ্রণের আবেদন করেন। সচিব তাকে জানান, প্রশাসকের অনলাইন অনুমোদন প্রয়োজন। অভিযোগকারী জানান, পরবর্তীতে ১১ ও ১২ আগস্ট তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে প্রশাসকের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তাকে অনুমোদন দেওয়া হয়নি বলে জানানো হয়। পরে জরুরি প্রয়োজনে ১৩ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি ইউনিয়ন পরিষদ প্রশাসকের সঙ্গে দেখা করতে যান।

লিখিত অভিযোগে শাহজাহান কবির দাবি করেন, তিনি সালাম দিয়ে সমস্যার কথা বলার সঙ্গে সঙ্গে প্রশাসক উত্তেজিত হয়ে তাকে বলেন, “আমার হাতে ২৫ দিন সময় আছে, ১৫ দিন পরে আসেন। এখন যান।” অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে চাইলে প্রশাসক চিৎকার করে বলেন, “যা বলছি ভাই, পারলে যা কিছু করেন, না হলে যার আচরণ ভালো তাকে নিয়ে আসেন।” এছাড়া সাধারণ নাগরিকদের সেবা নিতে বারবার ইউনিয়ন পরিষদে এসে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার বিষয়েও অভিযোগকারী ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগকারী দাবি করেন, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। এতে জনসাধারণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী। তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলো সম্পর্কে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ প্রশাসকের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৬.৮.২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd