1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 7:06 am
শিরোনামঃ
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো ডিলার আব্দুর রাজ্জাক গ্রেফতার।পুলিশের ওপর হামলার অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

  • Update Time : Friday, July 17, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছে প্রশাসন। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্দার গ্রামের উত্তর-পূর্ব পাশে ধনু নদের তীরে এ অভিযান চালায় ইউএনও অলিদুজ্জামান। এ সময় নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৫০ হাজার করে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাদেরকে দুই মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাশেম (৪২) ও একই জেলার মিঠামইন উপজেলার পুরান বগাদিয়া গ্রামের মো. মাফিজুল (২৪)। পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার ধনু নদের বিভিন্ন রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে প্রায়ই বালু উত্তোলন করে কয়েকটি চক্র। এসব বালু বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হয়। এদিকে বালু উত্তোলনের ফলে নদের তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গোপন সংবাদে গত বৃহস্পতিবার বিকালে আন্দার গ্রামের সামনে ধনু নদে অভিযান চালায় প্রশাসন।

এসময় বালু উত্তোলনকালে হাতেনাতে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়। তবে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয় এবং পাইপলাইনসহ যন্ত্রপাতি পুড়িয়ে ধ্বংস করা হয়। যেন ভবিষ্যতে এগুলো ব্যবহার করে পুনরায় বালু উত্তোলন করা না যায়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদেরকে দুই মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, ধনু নদসহ উপজেলার কোনো নদ-নদী থেকে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

১৭/০৭/২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd