1. admin@moheshpurnews24.com : admin :
April 17, 2026, 5:22 am
শিরোনামঃ
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ​চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার জমকালো উদ্বোধন ​চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোমস্তাপুরে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! সাদুল্লাপুর উপজেলায় রোহিঙ্গা যুবক আটক মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের হাতে সোপর্দ করনে গোবিন্দগঞ্জ উপজেলায় আদিবাসী নেত্রী এমিলি হেমব্রোম যিনি গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির প্রতিবাদে বিশাল মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ

  • Update Time : Thursday, April 16, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ৩১০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ এ জ্বালানি তেল।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্হানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরাকোণা বাজারে অভিযান চালিয়ে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে মজুদ করে রাখা ৩১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা হয় উদ্ধারকৃত ডিজেল।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কেউ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি বা অন্য কোনো পণ্য মজুদ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd