1. admin@moheshpurnews24.com : admin :
June 26, 2026, 10:22 pm
শিরোনামঃ
মাদক মুক্ত সমাজ গড়ুন; তরুণ প্রজন্মকে খেলাধূলায় উৎসাহিত করুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মহেশপুরে মানব বন্ধন অনুষ্ঠিত। ঝালকাঠী’র দেউরী গ্রামে ভয়াবহ নদী ভাঙন: দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হবে পুরো এলাকা — মানববন্ধনে এলাকাবাসীর আর্তনাদ সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে লালন ভূমি থিয়েটারের উদ্যোগে বৃক্ষরোপণ নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই আর কোনো নতুন আশ্রয় নয়—রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারেই দ্রুত, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত হোক
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই

  • Update Time : Friday, June 26, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা ও হেরোইনসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতারের পর পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দুই ভাইকেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন (২২) ও তোফায়েল হোসেন (২১)। জোবায়েল একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোবায়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরে তল্লাশি চালায়। এ সময় চারটি ইয়াবা ট্যাবলেট ও শূন্য দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জোবায়েল উদ্ধার হওয়া মাদকের দায় স্বীকার করলেও বড় চালানের বিষয়ে কোনো তথ্য দেননি। পরে জোবায়েলকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তোফায়েলসহ কয়েকজন স্বজন পুলিশের কাজে বাধা দেন এবং বাঁশ-লাঠি নিয়ে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তোফায়েলকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওসি চম্পক দাম বলেন, গ্রেফতার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

২৬/০৬/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd